প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৩:০৩ পি.এম
কুমিল্লা নগরীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধায় নগরীর কেটিসিসি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাত ৮টয়া কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও হকিস্টিক উদ্ধার করা হয়। আগামী দিন শনিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
গ্রেপ্তারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, রাকিব হোসেন সামির(১৯),সাইফুল ইসলাম মিজান(২১), ফাহিম(১৬),শাওন(১৭), ইমন(১৮), সিফাত(১৭), রানা(১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব(১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), ও সাইমন(১৮)।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com